দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি রিকশার ত্রিমুখী সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন (৬০) উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী সেবা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে চলা একটি রিকশার ওপর উঠে যায়।
এতে রিকশাচালক মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/